Thursday, October 8, 2015

সোনালী ব্যাংক বিড়ম্বনা

সোনালী ব্যাংক বিড়ম্বনা :

অনেকদিন যাবত আব্বু আম্মু আমার পিছনে লাগছে একটা ডিপিএস (DPS) করার জন্য। কিন্তু আমি রাজি না। এরপর আবার শুরু করছে সঞ্চয়পত্র কিনার জন্য। অবশেষে রাজি হলাম কারণ ব্যাংক এ কিছু অলস টাকা জমা আছে। আব্বু সোনালী ব্যাংক থেকে ফর্ম নিয়ে আসলো এবং আমাকে জোড় করে ফর্ম পূরণ করতে বাধ্য করল।

আব্বু বলল সব কাজ আব্বু করে দিবে, আমাকে শুধুমাত্র আব্বুর সাথে একদিন ব্যাংক এ যেতে হবে। মাত্র আধা ঘণ্টা লাগবে। আমি রাজি হলাম। অফিস থেকে একদিন ছুটি নিলাম কারণ সোনালী ব্যাংক বলে কথা।

ব্যাংক খুলবে সকাল ১০ টায় কিন্তু আব্বু সকাল ৯ টা থেকেই রেডি হয়ে বসে আছে আমার সাথে ব্যাংক এ যাবে বলে, আর আমি তখনও ঘুম। আমার বাসা থেকে ব্যাংক এ যেতে সময় লাগে মাত্র ১৫-২০ মিনিট। আব্বু খুব বিরক্ত হয়ে ৯.২০ এর দিকে আমাকে ঘুম থেকে জাগালো। সব কাজ শেষ করে বাসা থেকে বের হলাম সকাল ১০ টায়। ব্যাংক এ পৌঁছাইলাম ১০.১৫ তে। লোক সমাগম অনেক কম। আব্বু বলল কাজ শেষ করতে আধা ঘণ্টাও লাগবে না।

প্রথমেই গেলাম হেল্প ডেস্ক এ। সঞ্চয়পত্র কিনব বল্লাম, উনি বল্ল সোজা দুইতালায় গিয়ে ফর্ম নিয়ে আসতে, গেলাম ২ তালায়, Madam (Assistant Director) থেকে ফর্ম নিলাম, এরপর বলল ফর্ম ফিলআপ করে Counter গিয়ে টাকা জমা দিতে। ফর্ম ফিলআপ করে লাইন এ দাঁড়ালাম। Counter এ চেক (Self Cheque) জমা দিলাম। উনি জানালেন আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমি টাকা উঠাতে পারব না। আমাকে আবার পুনরায় অ্যাকাউন্ট রিওপেন করতে হবে। আমি বল্লাম এখন আমাকে কি করতে হবে? উনি বললেন অ্যাপ্লিকেশান করতে হবে। বিড়ম্বনা পর্ব শুরু হল।

Saturday, August 29, 2015

ইসলামে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ যে কারনে ....!

ডাঃ জাকির নায়েকঃ

এটা সর্বজন বিদিত যে, শুকুর মাংস ভক্ষণ ইসলামে নিষিদ্ধ। নিম্নে বর্ণিত বিষয়গুলো এই নিষিদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরবে।

ক. কুরআনে শুকুর মাংস নিষিদ্ধতা

শুকুরের মাংস খাওয়া নিষেধঅন্তত চারটি স্থানে উল্লেখ করা হয়েছে ২:১৭৩, ৫:৩, ৬:১৪৫, এবং ১৬:১১৫।

“তিনি তোমাদের ওপর হারাম করেছেন, মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং সেসব জীব-জন্তু যা আল্লাহ্ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয়। অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পরে এবং না-ফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ্ মহান ক্ষমাশীল, অত্যন- দয়ালু”। (সূরা বাক্বারাহ, আয়াতঃ ১৭৩)

Thursday, August 20, 2015

বাংলাদেশে বিবাহবিচ্ছেদ কেন বাড়ছে?

বাংলাদেশের শহরাঞ্চলে বিবাহবিচ্ছেদের হার বাড়ছে৷ আর এই বিবাহবিচ্ছেদে নারীরাই এখন এগিয়ে আছেন৷ বিচ্ছেদ কেন বাড়ছে? আর কেনইবা নারীরা এগিয়ে আছেন তা নিয়ে নানা কথা রয়েছে৷ প্রশ্ন উঠছে এটা সচেতনতার ফল না কথিত আধুনিকতার প্রভাব৷

ঢাকায় সদ্য বিচ্ছেদ হওয়া এক নারীর সঙ্গে কথা বলছিলাম গত সপ্তাহেই৷ আগে থেকে জানাশোনার কারণে তিনি অনেকটা খোলামেলা কথাই বলেন৷ তাঁর সঙ্গে কথা বলে বুঝতে পারলাম বিচ্ছেদটা তিনি নিজেও চাননি৷ কারণ পূর্বরাগের কারণেই এক মেধাবী তরুণকে তিনি বিয়ে করেন৷ তাঁর মতে, বিয়ের আগের সেই পুরুষটি বিয়ের পরে অন্যরকম হয়ে যান৷ সারাক্ষণ সন্দেহ, আগের বন্ধুদের সহ্য না করা এসব নিয়ে সমস্যাতো আছেই এমনকি গায়ে হাত তুলতেও নাকি পিছপা হন না৷ তাই বিয়েটি এক বছরের বেশি টেকানো যায়নি৷


আমার পরিচিত নারীর সাফ কথা ‘‘সংসার নামের টর্চার সেলে থাকার চেয়ে বিচ্ছেদ অনেক ভাল৷'' তিনি বলেন, ‘‘সন্তান আসার আগেই বিচ্ছেদ হওয়ায় ভালো হয়েছে৷ সন্তান থাকলে তাদের উপর বিচ্ছেদের নেতিবাচক প্রভাব পড়তো৷ এখন যা হবার তা আমার নিজের হলো৷''

Thursday, August 13, 2015

এইমাত্র আমি মারা গেলাম .........

মৃত আমি!

এইমাত্র আমি মারা গেলাম।

আমার যে মৃত্যু হয়েছে তা এখনও কেউ জানে না... ও এখন ওর স্টাডি রুমে। আমি একা একা শুয়েছিলাম। হঠাত মনে হল আমার দম নিতে অসহ্য রকমের কষ্ট হচ্ছে। কোন কারণ ছাড়াই পুরো পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে গেল...

ড্রেসিংটেবিলের আয়নাতে লাইটের রিফ্লেকশন পড়ত, আমার দেখতে বড় ভালো লাগত। প্রায়ই বিছানায় শুয়ে শুয়ে আয়নার দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু আমি এখন কিছু দেখতে পাচ্ছি না... কেমন যেন অদ্ভুত কষ্টবোধে বুকটা হাহাকার করে উঠছে। আহা আম্মু আব্বুর কথা খুব মনে পড়ছে... এই ঈদে তাদের কাছে যাওয়ার কথা ছিল। কতদিন দেখি না... ভাই-বোন, কাজিন বন্ধুবান্ধব সবার চেহারা একে একে ভেসে উঠছে চোখে... পার্থিব আলো নেই কিন্তু অপার্থিব আলোতে সবাইকে এক এক করে দেখে নিচ্ছি... এমন অনেক বন্ধু যাদের কখনো দেখিনি, তাদেরকেও দেখতে পাচ্ছি! যেন কেউ আমার চোখের সামনে সব স্ক্রলিং করছে!

Monday, August 3, 2015

সংসার ( Husband Vs Wife) .....

সাইকোলজির টিচার ক্লাশে ঢুকেই বল্লেন
- আজ পড়াবো না। সবাই খুশি। টিচার ক্লাশের মাঝে গিয়ে একটা বেঞ্চে বসলেন।
বাইরে বৃষ্টি, বেশ গল্পগুজব করার মত একটা পরিবেশ। ষ্টুডেন্ডদের মনেও পড়াশুনার কোন প্রেশার নাই। টিচার খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বল্লেন-
- জননী তোমার কি বিয়ে হইছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বল্লো
- জ্বী স্যার। আমার একটা দুই বছরের ছেলে আছে

টিচার চট করে দাড়াইলেন। খুব হাসি হাসি মুখ নিয়ে বল্লেন
- আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানবো। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বল্লেন
- মা আজকে তুমিই টিচার। এই নাও চক, ডাষ্টার। যাও তোমার প্রিয় দশ জন মানুষের নাম লেখো।

Wednesday, July 15, 2015

রাসুল (সা.) সদকাতুল ফিতর দিতেন কীভাবে আর আমরা দেই কীভাবে ?

সাদকাতুল ফিতর সম্পর্কে নবীজি (সা.) বলেছেন, তোমরা এ দিনটিতে তাদেরকে অন্যের কাছে চাওয়া থেকে বিরত রাখো। জাকাতের মতো এটিও দরিদ্র মানুষের ওপর মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত আমলি সহযোগিতা।

ফিতরা কী?

ইসলামী শরিয়তের হুকুম মোতাবেক এটি একটি ওয়াজিব আমল। ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় জীবিকা নির্বাহের অত্যাবশকীয় সামগ্রী ছাড়া নিসাব পরিমাণ বা অন্য কোনো পরিমাণ সম্পদের মালিকদের পক্ষ থেকে গরিবদের জন্য নির্দিষ্ট পরিমাণের একটি অর্থ প্রদান করার বিশেষ আয়োজনকে সাদকাতুল ফিতর বলা হয়। ফিতরার পরিমাণ জনপ্রতি আধা সা অর্থাৎ এক সের চৌদ্দ ছটাক বা পৌনে দুই সের গম বা সমপরিমাণ গমের মূল্য ফিতরা হিসেবে প্রদান করতে হবে।

ফিতরার পরিমাণ আসলে কত?

আমাদের দেশে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ইসলামিক সেন্টার মাথাপিছু একটি পরিমাণ ঘোষণা প্রদান করে এবং সে ঘোষণা অনুযায়ী কোটিপতি ও মধ্যবিত্ত নির্বিশেষে সবাই ফিতরা প্রদান করে। আমাদের জেনে রাখা প্রয়োজন, নবীজি (সা.)-এর যুগে মোট চারটি পণ্য দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা হতো, যেমন খেজুর, কিশমিশ, জব ও পনির।

Tuesday, July 7, 2015

যেখানে সেখানে যত্রতত্র প্রেমে হাবুডুবু খাবেন না (একটি সচেতন মূলক পোস্ট .........)

চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার পাশের সিটটি খালি। 
একটি মেয়ে এসে---
-ভাইয়া আমি কি আপনার পাশের সিটে জানালার কাছে বসতে পারি?
-হ্যাঁ বসুন।

বাস ছাড়ার কিছুক্ষন পর মেয়েটির দুষ্ট দুষ্ট আচড়ন শুরু হলো। চুল বাধা, লিপস্টিক দেয়ার নাম করে বারবার আমার সাথে ধাক্কা লাগার চেষ্টা। একটু পর ঘুমের ভাব করে আমার কাধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। জানালা দিয়ে আসা বাতাসের তোড়ে মেয়েটির চুল এসে আমার মুখে বার বার দোল খাচ্ছিল। রোমান্টিক এক মুহুর্ত। আমি এদিক ওদিক তাকাই। লুকিয়ে কয়েকটা ছবি তুলি।

- ম্যাডাম কোথায় যাবেন? মেয়েটি আৎকে উঠে। ওড়না ঠিক করতে করতে বলে ঢাকা যাব। ভাইয়া আপনার বাড়ি কোথায়? কি করেন? আপনি অনেক স্মার্ট ইত্যাদি ইত্যাদি।

Saturday, July 4, 2015

চীনের প্লাস্টিক চালে সয়লাব এশিয়ার বাজার

নকল পণ্য বানানোতে ওস্তাদ চীন। এবার চীনের প্লাস্টিক চালে সয়লাব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। তবে প্রধান টার্গেট ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও ভিয়েতনামসহ চাল আমদানিকারক দেশগুলো। আর বিকোচ্ছে মিনিকেট, পাইজাম কিংবা বাঁশকাঠির মত চেনা-পরিচিত নামেই। বাজার থেকে কিনে আনা সে চাল হাঁড়িতে ফুটে ভাতও হবে। কিন্তু জানতেও পারবেন না, আপনি যে চালের ভাত খেলেন সেটা কৃত্রিম চাল, আসলে প্লাস্টিক ছাড়া কিছু নয়।

চীন এভাবেই নকল প্লাস্টিকের চালে এশিয়ার বাজার ধরে নিচ্ছে। এমনকি যারা চালের কারবারি, দিনরাত চাল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তারাও ধরতে পারছেন না চীনের এই চালাকি। আর পাঁচটা চাইনিজ জিনিস যেমন সস্তায় মেলে, তেমন সস্তায় চাল কিনে ব্যাপক মুনাফা করতে সেই নকল চালই বিক্রির দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা।

Wednesday, July 1, 2015

ঢাকাকে যানজট মুক্ত করতে ৩ মিনিট পরপর বাস, ঘণ্টায় চলবে ৩০,০০০ যাত্রী

অধিক যাত্রী দ্রুত পারাপার, সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও আরামদায়ক সেবা নিশ্চিত করে রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে সরকারের নতুন প্রকল্প বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)। প্রকল্পটি বাস্তবায়ন হলে সংরক্ষিত আলাদা লেনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৩০ হাজার যাত্রী পারাপার হবে। স্টেশন থেকে প্রতি তিন মিনিট পর পর ছেড়ে যাবে অধিক গতিসম্পন্ন অত্যাধুনিক বাস। রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে গৃহীত প্রকল্পটিতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। উন্নত বিশ্বে এ ব্যবস্থাটি পুরোনো হলেও বাংলাদেশে এই প্রথম। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতায় বাস্তবায়িত প্রকল্পটি রাজধানীর উত্তরের গাজীপুর থেকে দক্ষিণের কদমতলী চত্বর পর্যন্ত বিস্তৃত হবে। এর দৈর্ঘ্য হবে ৪২ দশমিক ৫ কিলোমিটার এবং যাত্রী সাধারণের উঠা নামার জন্য ৪১টি স্টেশন থাকবে। এসব স্টেশন থেকে প্রতি তিন মিনিট পরপর নির্ধারিত লেনে অধিক যাত্রী বহনে সক্ষম দ্রুত গতির বাস ছেড়ে যাবে। 

Monday, June 29, 2015

মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাঃ Stress Management for Professionals

কর্মজীবনে সফলতা যখন আসে, তখন প্রতি ধাপে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সাথে সাথে অনেক গুন বেশি বাড়ে দায়িত্ব, যা ব্যক্তিজীবন ও কর্মজীবনে অনেক চাপের সৃষ্টি করতে পারে। চাপ মুক্তির কোন গাণিতিক সূত্র নেই বা মোটা কোন বই পড়েও এই চাপ এড়ানো শেখা সম্ভব না, তবে একটি উপায়ের কথা বলতে পারি, অকপট যোগাযোগ ও শেয়ারিঙের মাধ্যমে কিছু কিছু চাপ থেকে উদ্ধার পাওয়া সম্ভব।



চাপের প্রধান কারণগুলো শনাক্ত করা যাক:

আপনি যদি একজন সফটওয়ার সংশ্লিষ্ট পেশাজীবী হন, আপনি জেনে থাকবেন কীভাবে ক্রুটি সরিয়ে(debug) কোন সমস্যা সমাধান করা যায়। চাপও তেমনি একধরণের সমস্যা যার ক্রুটি সরিয়ে সমাধান করতে হবে। বের করতে হবে কেন এটি আপনার সামনে এসেছে এবং এর মূল কারণ কী? দৈনন্দিন জীবনে চাপের কারণ হতে পারে এমন কয়েকটি সম্ভবনা নিয়ে আলোচনা করা যাক,

Tuesday, June 23, 2015

রাগ নিয়ন্ত্রণঃ Anger Management

রাগ নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার সারসংক্ষেপ:

রাগ হল , এককথায়, কারো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির প্রতিক্রিয়া। এটি অস্বস্তির মাধ্যমে শুরু হয়ে বিরক্তির উদ্রেক করে, কখনো কখনো সহিংসতারও জন্ম দিতে পারে। রাগকে অনেক সময় আক্রমণাত্মকতার সাথে গুলিয়ে ফেলা হয়। বিরুদ্ধাচরণ, আক্রমণাত্মকতা ও মেজাজ খারাপ এই সবগুলোকেই রাগের আওতায় ধরা হয় যদিও এদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে।
  • বিরুদ্ধাচরণঃ রাগান্বিত মানসিক অবস্থায় পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা ও বিচার বিশ্লেষণ বিরুদ্ধাচরণের জন্ম দেয়। বিরুদ্ধাচরণ আবার আক্রমণাত্মকতার জন্ম দেয় ও একে উৎসাহিত করে।
  • আক্রমণাত্মকতাঃ আক্রমণাত্মকতা হল সেই আচরণ যেটি মানুষের বা সম্পদের ক্ষতি সাধনের চেষ্টা করে। আমাদের ভেতরের ফুঁসে উঠা রাগের চূড়ান্ত পর্যায় হল এই আক্রমণাত্মকতা।
  • মেজাজ খারাপঃ মেজাজ খারাপ হল বিরক্তি ও সহিংস আচরণের মধ্যবর্তী একটি অবস্থা। মানসিক অবস্থা এই ক্ষেত্রে থাকলে তা অন্য সব আবেগকে ছাপিয়ে প্রকাশ পায়। মজার ব্যপার হল, মেজাজ খারাপের ইংরেজি প্রতিশব্দে ব্যবহৃত মুড (mood)শব্দটি এসেছে পুরনো ইংরেজি মুড(mod)থেকে, যার মানে ছিল সাহস।

Sunday, June 21, 2015

যেভাবে বুঝবেন আমে ‘বিষ’

ফলে মেশানো স্বাস্থের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যালকে অনেকে ‘বিষ’-এর সঙ্গে তুলনা করেছেন। গ্রীষ্মকালীন ফল, বিশেষ করে রাসায়নিকমুক্ত আম পেতে ফলের বোঁটা শুষ্ক কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বোঁটা শুষ্ক হলে বুঝতে হবে, এতে রাসায়নিক মিশ্রিত রয়েছে। বিশেষজ্ঞরা বিষাক্ত ফলের কারণে রাজশাহী অঞ্চলে অনেক শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ম্যাংগো রিসার্চ সেন্টারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, “যখন আপনি আম অথবা এ ধরনের গ্রীষ্মকালীন ফলের বোঁটা শুষ্ক দেখবেন, নিশ্চিত হবেন এতে রাসায়নিক মেশানো হয়েছে। মারাত্মক ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইডের পাশাপাশি ইথাফোন গ্রীষ্মকালীন ফলে ব্যবহার করা হয়ে থাকে ফল রাতারাতি পাকানো ও আকর্ষণীয় রঙের জন্য এবং ফরমালিন ব্যবহার করা হয় ফল সংরক্ষণের জন্য।”

Sunday, June 14, 2015

কোরআন হাত থেকে পড়ে গেলে কিংবা পুরনো হলে যা করবেন

পবিত্র কোরআনে কারিম আল্লাহতায়ালার কালাম। অতএব যে আল্লাহ ও কিয়ামত দিবসের ওপর ইমান রাখে, তার ওপর কোরআনে কারিমের প্রতি সম্মান প্রদর্শন করা ও অপমান থেকে তা রক্ষা করা অবশ্য কর্তব্য। কোনো কোরআনের কপি যদি, পুরনো হয়, ছিড়ে যায় ও তার পৃষ্ঠাগুলো ব্যবহার অনুপযোগী হয়, তাহলে এমন জায়গায় রাখা যাবে না, যেখানে ওইসব পাতার অমর্যাদা হয়, ময়লা-আবর্জনায় পতিত হয়, মানুষ বা জীব-জন্তু দ্বারা পিষ্ট হয়।

প্রথমেই বলি হাত থেকে পড়ে গেলে যা করবেন-
আমাদের সমাজে প্রচলন রয়েছে যে, কারো হাত থেকে ভুলে বা অন্য কোনোভাবে কোরআনে কারিম পড়ে গেলে, কোরআনের ওজন পরিমাণ চাল দান করে দিতে হয়। আসলে এর কোনো শরয়ি ভিত্তি নেই। কারো হাত থেকে কোরআন পড়ে গেলে এ জন্য সে অনুতপ্ত হবে, ভবিষ্যতে যেন অার কোরআন না পড়ে সে জন্য সতর্ক থাকবে।

Wednesday, June 10, 2015

বিশ্বের প্রথম পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা প্লামি ফ্যাশনস লিমিটেড !

এবড়োখেবড়ো সড়কের পাশের সাদামাটা ফটক পেরিয়ে এগোলেই দৃষ্টিনন্দন দুই তলার পোশাক কারখানা ভবন। ৫৮ হাজার বর্গফুটের এই কারখানায় ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ছিমছাম পরিবেশে কাজ করবেন ১ হাজার ২০০ শ্রমিক। ওপরের তলায় কাজ চলবে সূর্যের আলোতে। আকাশ মেঘলা থাকলে আপনাআপনি জ্বলে উঠবে বাতি।
ফটকের পাশেই বাইসাইকেলের ছাউনি, তার ওপরে এবং আরেকটি ভবনের ছাদে আছে সৌরবিদ্যুতের প্যানেল। এর মাধ্যমেই চাহিদার ১৩ শতাংশ বিদ্যুৎ আসবে। কারখানা ভবন থেকে বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহার করা হবে। বাথরুমে বসানো হয়েছে এমন ধরনের সরঞ্জাম, যা সাশ্রয় করবে পানি। সব মিলিয়ে অন্য তৈরি পোশাক কারখানার চেয়ে এখানে বিদ্যুৎ ও পানি অর্ধেক কম লাগবে।

Saturday, June 6, 2015

ব্যর্থ মানুষের চিন্তা ভাবনা

আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন তখন আপনার মন প্রফুল্ল থাকবে। নেতিবাচক চিন্তা আপনার মনকে দুশ্চিন্তগ্রস্ত করে তুলে একই ভাবে আপনাকে করবে অবসাদগ্রস্ত। মনে করুন আপনি একটি কাজে সফল হতে পারেননি। সেক্ষেত্রে আপনি কী নিজেকে ব্যর্থ মানুষ মনে করেন? আসলেই কি আপনি একজন ব্যর্থ মানুষ? ব্যর্থ মানুষ হিসেবে আপনি নিজেকে কীভাবে চিহ্নিত করবেন যার কিছুগুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হয়েছে।

না ভেবেই কাজ : ভেবে চিন্তে করি কাজ হারি জিতি নাহি লাজ। যেকোনো কাজ করার আগে আপনাকে কিছু চিন্তাভাবনা করতে হবে। সেই চিন্তার মাত্রা যদি আপনার আয়েত্বের বাইরে থাকে তাহলে অন্যের সঙ্গে পরামর্শ করে এগোন ভাল। অর্থাৎ না ভেবেই  কোনো কাজ করা ঠিক না।

Contact Form

Name

Email *

Message *