ক্রিকেটে আমাদের দেশের মানুষ কেন কোন দেশ সাপোর্ট করে তা খুজতে যাওয়া অনেক কঠিন কাজ মনে হয়েছে। আমি স্ট্যাট নির্ভর পোস্ট দিতে পছন্দ করি , কিন্তু এইবার প্রথমবারের মতো কোন স্ট্যাট ছাড়া আমাকে লিখতে হচ্ছে , আমি স্কুল / কলেজ / ভার্সিটি লাইফে যেভাবে মানুষ কে সাপোর্ট করতে দেখেছি তার ভিত্তিতে নিরপেক্ষ থেকে আমার মতামত দিচ্ছি । এই খানে আমার সাথে তোমাদের মতের অমিল হওয়া টা খুব স্বাভাবিক । তোমরা তোমাদের কথা বলতে পারো ।
প্রথমেই দেখা যাক ওয়েস্ট ইন্ডিজের কথা , ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, ওয়েস্ট ইন্ডিজ বা উইন্ডিজ (ইংরেজি: West Indies cricket team) বহুজাতিক ক্রিকেট দল নিয়ে গঠিত। ১৫টি ইংরেজিভাষী ক্যারিবিয় দেশ, ব্রিটিশ উপনিবেশ এবং ব্রিটিশ উপনিবেশবিহীন দ্বীপরাষ্ট্রসমূহের ক্রিকেট দলের অংশগ্রহণ ঘটেছে এতে।১৮৯০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রতিষ্ঠা হয়েছিল বলে ধারণা করা হয়। তখন তারা সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে প্রথম মাঠে খেলতে নামে। ১৯২৬ সালে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডব্লিউআইসিবি যোগদান করে। এরপরই তারা আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে। ১৯২৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৪র্থ টেস্টখেলুড়ে দলের মর্যাদা লাভ করে , ওয়েস্ট ইন্ডিজ এক সময় প্রতাপশালী দল ছিল , এন্ডি রবার্টস ,ম্যালকম মার্শাল ,মাইকেল হোল্ডিং , জোয়েল গার্নার দের সামনে দাঁড়ানোর শক্তি ছিলনা কোন দেশের। ছিল ভিভ রিচার্ডস , স্যার সোবার্সও, ল্যান্স গিবস, গর্ডন গ্রীনিজ, জর্জ হ্যাডলি, ক্লাইভ লয়েড নাম গুলি শুনলেই তো ভয় পেয়ে যাবার কথা , একের পর এক ম্যাচ জিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সময় লাগেনি , আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১৯৭৫ ও ১৯৭৯ সালে দুইবার শিরোপা জয় করে। প্রথম ক্রিকেট দল হিসেবে পরপর দুইবার শিরোপা লাভের অধিকারীত্ব অর্জন করে। এছাড়াও প্রথম দল হিসেবে একাধারে ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ - এই তিনটি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অংশ নিয়েছিল। ২০০৪ সালে দলটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। একই বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় করে। ২০০৯ সালে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় সেমি-ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়।কিন্তু এখন আর সেই যুগ নেই । ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বুদ্ধিতার কারনে শ্রেষ্ঠত্ব হারিয়ে এখন মান বাচানোই কষ্ট হয়ে পরেছে , পারফর্মেন্সের কারনে জন সমর্থন অনেক কমেগিয়েছে বলে মনে করছি । টেস্ট & ওয়ানডে র্যাঙ্কিং ৭ & টি-২০ র্যাঙ্কিং ২ ।