Showing posts with label Ranna Ghor (রান্না ঘর / রেসিপি). Show all posts
Showing posts with label Ranna Ghor (রান্না ঘর / রেসিপি). Show all posts

Sunday, March 15, 2015

খাবারের রেসিপি ও গুনাগুণ জানা যাবে স্মার্টফোন অ্যাপে

বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসেন না এমন বাংলাদেশী খুঁজে পাওয়া দুষ্কর। সে কারণে এদেশে রেসিপি বই ও রেসিপি অনুষ্ঠানের রয়েছে ব্যাপক কদর। তবে এবার রেসিপি নিয়ে তৈরি হয়েছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন।

‘রেসিপি ও খাবারের পুষ্টিগুণ’ নামের অ্যাপটি তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসের জন্য। ব্যবহারকারীরা এটি ব্যবহার করে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার ও তার তৈরি প্রণালী সম্পর্কে জানতে পারবেন। শুধু তাই নয়, এটি খাবারের পুষ্টিমান জানাতেও সাহায্য করবে।

Sunday, March 8, 2015

আচার সংরক্ষণ


এই বৃষ্টি এই রোদ। গৃহিণীরা অনেকেই চিন্তিত হয়ে পড়েন, নতুন তৈরি করা আচারগুলোয় ছত্রাক পড়ে এগুলো আবার নষ্ট হবে না তো? এই অবস্থায় কী করা?

আর্দ্র আবহাওয়ায় জীবাণু দ্রুত বংশবিস্তার করে খাদ্যদ্রব্য পচিয়ে ফেলে। বিশেষ করে আচারজাতীয় সংরক্ষিত খাদ্যদ্রব্যগুলো কোনোভাবেই এ সময় ভালো রাখা যায় না রোদের অভাবে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক শম্পা শারমিন খান এ বিষয়ে বলেন, আচার সংরক্ষণে প্রথমেই যে বিষয়টি লক্ষ রাখতে হবে, তা হলো কনটেইনারটি জীবাণুমুক্ত কি না। এরপর মনে রাখতে হবে, সংরক্ষণ দ্রব্য সঠিক অনুপাতে ব্যবহার করা হচ্ছে কি না। টকজাতীয় আচারে নির্দিষ্ট অনুপাতে লবণ ব্যবহার করা, মিষ্টিজাতীয় আচারে চিনি ব্যবহার করার বিষয়ে লক্ষ রাখতে হবে। লবণ, চিনি ও তেল-এই তিন দ্রব্য হলো সবচেয়ে ভালো সংরক্ষক দ্রব্য। তা ছাড়া রসুন, আদা, পাঁচফোড়ন এসব তো আছেই।

কোন অংশের মাংস দিয়ে কী রান্না করবেন?

সব গোশত দিয়ে সব ধরনের আইটেম তৈরি করা যায় না। তাই রান্নার আগে তাকে ওই গোশত সম্পর্কে সচেতন হয়ে রান্না শুরু করতে হবে। এবার জেনে নিন কোন অংশের গোশত দিয়ে কি কি তৈরি করা যাবে।

রানের গোশতঃ কোরমা, টিকিয়া, বিফ বার্গার, কোপতা, বিরিয়ানি ইত্যাদি তৈরি করা যাবে।

পেটের দু’পাশের গোশতঃ শিক কাবাব, হাঁড়ি কাবাব, কিমা, কোপ্তা, শামি কাবাব তৈরি করা যায়।
হাঁটু থেকে পায়ের অংশ পর্যন্তঃ স্যুপ ও কারির জন্যে ভালো।

সিনার গোশতঃ তেহারি, কারি, রোস্ট ও কোমরের গোশত দিয় রোস্ট, কোরমা, বিরিয়ানি তৈরি করা যাবে।
গোশত তাড়াতাড়ি সিদ্ধ হতে পেঁপে দিতে পারেন অথবা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ব্যবহার করতে পারেন সামান্য চিনি।

রেসিপিঃ শুঁটকী ও কাঁঠালের বিচি

কাঁঠাল আমাদের জাতীয় ফল। কে বা কারা কাঁঠালকে জাতীয় ফল হিসাবে আমাদের জাতির উপর ঘোষনা ও নির্বাচন করেছিলেন, আমি ওনাদের নাম গুলো জানতে চাই। আমার আন্তরিক শুভেচ্ছা তাদের জানাতে চাই। আমি মনে করি, ওনাদের নির্বাচন ছিল মেধাবী, সঠিক এবং অত্যন্ত তাতপর্য পুর্ন।

কাঁঠাল আমাদের দেশের যে কেন অঞ্চলে ফলে। বাড়ী আঙ্গিনা সহ যে কোন জায়গাতে কাঁঠাল চারা লাগালেই এক সময় বিরাট গাছে পরিনত হয়। কাঁঠাল গাছের প্রতিটি অংশই কাজে লাগে। কাঁঠালের পাতা ছাগলের জনপ্রিয় খাদ্য, কাঁঠাল পাতা মুখের সামনে ঝুলিয়ে কোরবানী’র সময় আমরা ছাগলকে অনেক দূর নিয়ে যাই। কাঁঠালের কাঠ সহজে শুকায় এবং ওজনে হালকা ও দেখতে সুন্দর। জালানী হিসাবেও ভাল চলে। কাঁঠালের গাছ, ফলের নানা দিক নিয়ে কথা বললে সাগরের পানি যদি কালি হয় তবু আমার মনে হয় শেষ করা যাবে না।

টক-মিষ্টি আচারী বেগুন

উপকরণ : বড় ১টি বেগুন, হলুদ গুঁড়া ১ চা চামচ, পাঁচ ফোড়ন ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, তেঁতুল গোলা ৪ টেবিল চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো।

Contact Form

Name

Email *

Message *