Showing posts with label Beauty Care ( রূপ/বিউটি কেয়ার). Show all posts
Showing posts with label Beauty Care ( রূপ/বিউটি কেয়ার). Show all posts

Sunday, March 8, 2015

ভেজা চুল কখনোই আঁচড়াবেন না

ভেজা অবস্থায় চুলের গোড়া অত্যন্ত নরম থাকে। তাই ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। কারণ এতে চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

ব্রাশ দিয়ে চুল আঁচড়াবেন না।ব্রাশের বদলে চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন।

অনেকে চুল খুব ঘন ঘন আঁচড়ান। এটা ঠিক নয়। আবার চুল না আঁচড়ানোও ঠিক নয়। আর আঁচড়ানোর সময় প্রতিদিন গড়ে ১০০টি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক বলে ধরে নিতে হবে।

৫টি ঘরোয়া উপায়ে সহজেই দূর করে দিন ব্ল্যাক হেডসের মতো জেদি সমস্যা

বসন্তের এই মাতাল সমীরণ মনে দোলা তো দিচ্ছেই, সেই সাথে দিচ্ছে ত্বকের কিছু সমস্যাও। যেমন ব্ল্যাক হেডস। ব্ল্যাক হেডস একটি বেয়ারা সমস্যাই বলা যায়। ধুলোবালি ত্বকে জমে হয় হোয়াইট হেডস। আর এই হোয়াইট হেডসই রূপান্তরিত হয় ব্ল্যাক হেডস-এ। ত্বকের নিয়মিত যত্ন নিলে অবশ্য এই সমস্যা হয় না। আর যদি হয়েই যায় ঝটপট মাত্র ১০ মিনিটেই দূর করে দিন ব্ল্যাক হেডস-এর মতো জেদী সমস্যা। তাও আবার একেবারে ঘরোয়াভাবে। জেনে নিন পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ৫টি ঘরোয়া পদ্ধতি।

১. ডিম
ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। ত্বকে যেসব জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে তার ওপর প্রলেপ দিন। এবার এর ওপরে টিস্যু পেপার চেপে চেপে লাগান। ১০ মিনিট পর টিস্যু পেপার মাস্কের মতো টেনে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

Contact Form

Name

Email *

Message *